|

Advertisement
×

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৩৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ২২ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, এসবিএসি ব্যাংক, বেক্সিমকো এবং রিলায়েন্স ওয়ার দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ৪ কোটি ২৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ার দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ২২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com