বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৬২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৫ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ২২ কোটি ৯৮ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ম্যারিকো বাংলাদেশের ৪ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৫৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯২ লাখ ১ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com