|

Advertisement
×

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (০৪ নভেম্বর) ২৬ কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, এসএস স্টিল, এসকে ট্রিমস, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সী পার্ল, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, এমএল ডাইং, ে খুলনা প্রিন্টিং, ইন্ট্রাকো, জিএসপি ফাইন্যান্স, গ্রামীণফোন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ডিবিএইচ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, বারাকা পাওয়ার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এসোসিয়েটেড অক্সিজেন, আমান কটন এবং এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ২৭ লাখ ৫৪ হাজার ৯৭৫টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার এশিয়া ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া সামিট পাওয়ারের ৪৯ লাখ ১৫ হাজার টাকার, এসএস স্টিলের ১৪ লাখ ৯০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩২ লাখ ৬৪ হাজার টাকার, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮ লাখ ৭০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০ লাখ ২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ লাখ ৭৪ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৪ লাখ ২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৩ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৭৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ৭ লাখ ১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১০ লাখ ৮৯ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৬ হাজার টাকার, ডিবিএইচেরে ১০ লাখ ৪৮ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫১ লাখ ২ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৬০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২০ লাখ ১৭ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ১৫ হাজার টাকার, আমান কটনের ৭ লাখ ৩২ হাজার টাকার এবং এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৭৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com