শুক্রবার ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকা লেনদেন

রবিবার, ১০ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৫০৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকা লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৯ কোটি ৫২ লাখ ৩১ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৫ লাখ ৯২ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬ লাখ ৩৯ হাজার টাকার।

এছাড়া, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৭৪ লাখ টাকার, জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৪৮ লাখ ২৮ হাজার টাকার, ফরচুন সুজের ৩ কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ২ কোটি ৮০ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকার, ইবনে সিনার ১ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭৫ লাখ ৪৬ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭০ লাখ ৩ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬৬ লাখ ৩৫ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫০ লাখ ৯৬ হাজার টাকার, বিকন ফার্মার ৪০ লাখ ৫ হাজার টাকা।

আমান ফিডের ৩০ লাখ ৬২ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৩০ লাখ ৪৩ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ২৯ লাখ ১২ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২৬ লাখ ১৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ লাখ ৩১ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২০ লাখ ৩৬ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ১২ লাখ ৪৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১১ লাখ ৯ হাজার টাকার, কপারটেকের ৯ লাখ ৬০ হাজার টাকার, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ লাখ টাকার, ফার্মাএইডের ৬ লাখ ৮৪ হাজার টাকার, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ৬ লাখ ৮০ হাজার টাকার, এক্সিম ব্যাংক-১ম মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৪০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৭০ হাজার টাকার, ইমাম বাটনের ৫ লাখ ৬০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৫ লাখ ২৮ হাজার টাকার, এ্যাপেক্স ফুডের ৫ লাখ ৮ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৫ লাখ ৫ হাজার টাকার,টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com