Ad
x

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

রবিবার, ২৫ মে ২০২৫   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ৯ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সি পার্ল বিচ রিসোর্ট এবং আইএফআইসি ব্যাংক। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উত্তরা ব্যাংক ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্ট ১ কোটি ৭ লাখ এবং আইএফআইসি ব্যাংক ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com