বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ভারত-বাংলাদেশ শুল্ক কর্মকর্তাদের বৈঠক রোববার

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ২৯ মার্চ ২০১৯   প্রিন্ট   ৬৯৪ বার পঠিত

ভারত-বাংলাদেশ শুল্ক কর্মকর্তাদের বৈঠক রোববার

বাণিজ্য সহজীকরণ ও চোরাচালান বন্ধে ভারতের কাস্টমস গোয়েন্দা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টিলিজেন্স (ডিআরআই) এবং বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক পর্যায়ে প্রথমবারের মতো আলোচনা শুরু হচ্ছে আগামী রোববার।

দু’দিনব্যাপী আলোচনায় উভয় দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই আলোচনা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাকিম ও শামীমা আক্তার প্রমুখ।

Facebook Comments Box
×

Posted ০২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com