|

Advertisement
×

মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাটে দুদকের ইনভেন্টরি কার্যক্রম শুরু

বুধবার, ২৯ জুলাই ২০২৬   প্রিন্ট   ৫৫ বার পঠিত

মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাটে দুদকের ইনভেন্টরি কার্যক্রম শুরু

আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের একটি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে দুদকের একটি দল এ কার্যক্রম পরিচালনা করে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল মিরপুর ডিওএইচএসের ওই ফ্ল্যাটে ইনভেন্টরি তৈরির কাজ করছে।

এর আগে গত ২০ জুলাই নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে জিয়াউল আহসানের ডুপ্লেক্স ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। অভিযান শেষে সংস্থাটি জানায়, ওই ফ্ল্যাট থেকে মূল্যবান ধাতু, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার, শোপিস এবং বিভিন্ন ব্যবহার্য সামগ্রীসহ নানা ধরনের সম্পদের সন্ধান পাওয়া যায়।

গত ২৭ জানুয়ারি আদালত জিয়াউল আহসান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ক্রোককৃত স্থাবর সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ দেন।

এরও আগে, গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানের নামে থাকা প্রায় ১৮ কোটি টাকার জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং তার ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা করে দুদক।

আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

Posted ০৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com