|

Advertisement
×

মানুষের জীবন বাঁচাতে ও কষ্ট লাঘবে শর্ত শিথিল করা হয়েছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৬ জুন ২০২০   প্রিন্ট   ৫১৯ বার পঠিত

মানুষের জীবন বাঁচাতে ও কষ্ট লাঘবে শর্ত শিথিল করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতে ও কষ্ট লাঘবেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় একথা বলেন তিনি।

কোভিড-১৯ এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন।

পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, ৭ মন্ত্রণালয়ের ১০ প্রকল্পে ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com