Ad
x

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বুধবার, ০৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৪৬ বার পঠিত

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৮৮তম সভা সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান এম কামাল উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. নবীউল্লাহ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ মো. নূরুল আমিন, পরিচালক আবদুল হক, আলহাজ্ মোহাম্মদ সোলায়মান, ড. মো. মিজানূর রহমান, আলহাজ আবদুল মন্নান মজুমদার, এম. নাছির উদ্দিন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ উপস্থিত ছিলেন।

এছাড়া কোম্পানির এসইভিপি মো. আজিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান, ইভিপি মো. নজরুল ইসলাম এবং ইভিপি ও সিএফও মো. আবদুচ ছালাম সভায় অংশগ্রহণ করেন।

লভ্যাংশ অনুমোদনে আগামী ২৭ সেপ্টেম্বর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৬ আগস্ট নির্ধারিত হয়।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com