রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মার্চ ২০২১   |   প্রিন্ট  

মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সর্বশেষ হিসাববছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড । এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস।
বৃহস্পতিবার (১১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা। তবে রিস্টেটেড ইপিএস গতবছরের সমান অর্থাৎ ২ টাকা ২৬ পয়সা ছিল।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবে মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ২ টাকা ২০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ২১ পয়সা (রিস্টেটেড)।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৬১ পয়সা। আর একভাবে ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

আগামী ২৮ এপ্রিল, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল, সোমবার ।

 

Facebook Comments Box

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।