নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ আগস্ট ২০২৫ প্রিন্ট ২৯২ বার পঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে।
গত ১২ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির ৯৬৮তম কমিশন সভায় কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে এবং প্রান্তিক বিনিয়োগকারীসহ সব বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার লক্ষ্যে এ খসড়া অনুমোদন করা হয়েছে। খসড়া বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে মার্জিন অর্থায়নে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি ও পদ্ধতিগত ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলা ও সুশাসন নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইতোমধ্যে খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, বিনিয়োগকারী ও সাধারণ জনগণের মতামত, পরামর্শ কিংবা আপত্তি আহ্বান করা হয়েছে।
কমিশন জানায়, জনমত যাচাইয়ের পর প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন ও পরিমার্জন শেষে বিধিমালাটি চূড়ান্ত করা হবে। পরে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে বিধিমালাটি কার্যকর হবে।
Posted ০৯:০১ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com