|

Advertisement
×

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বিডি থাইয়ের দর

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে বিডি থাইয়ের দর

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের (বিডি থাই) অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৫.৫০ টাকায়। আর ১১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১.৪০ টাকায়। অর্থাৎ এই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৫.৯০ টাকা বা ৩৮.০৬ বেড়েছে। এইভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com