|

Advertisement
×

মেহবুবা মুফতির গৃহবন্দির মেয়াদ বাড়লো

রবিবার, ০২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

মেহবুবা মুফতির গৃহবন্দির মেয়াদ বাড়লো

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতির বন্দি দশার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হলো। জননিরাপত্তা আইনেই গৃহবন্দির মেয়াদ বাড়ালো প্রশাসন।

এই আইনে টানা ২ বছর পর্যন্ত কাউকে আদালতে পেশ না করেও আটক রাখা যায়। গত প্রায় এক বছর ধরে বন্দি রয়েছেন তিনি।

গত বছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মির থেকে বিশেষ ধারা ৩৭০ বাতিল করে কেন্দ্র। তারপরই উপত্যকার অধিকাংশ রাজনৈতিক দলের প্রধানসহ নেতাদের বন্দি করা হয়। জননিরাপত্তা আইনে ফারুক ও ওমর আবদুল্লার সঙ্গেই বন্দি করা হয় মেহবুবা মুফতিকে। তবে তারা ছাড়া পেলেও মুক্ত হননি মেহবুবা।

প্রথমে গেস্ট হাউসে নজরবন্দি রাখা হলেও বর্তমানে বাড়িতেই নজরবন্দি রয়েছেন পিপলস ডেমোক্রেটিক দলের নেত্রী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com