|

Advertisement
×

যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ৪ অস্ত্র উদ্ধার

সোমবার, ২৭ জুলাই ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ৪ অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ৫–৬ জনের একটি সশস্ত্র চোরাকারবারী দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাকপ্যাক থেকে একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি ১২ বোর এলজি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, পরে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট গুলিবিনিময়ের পর চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ০৪:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com