নিউজ ডেস্ক:
শনিবার, ১১ এপ্রিল ২০২০ প্রিন্ট ৬৪২ বার পঠিত
ছবি: এপি
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র। অথচ নিতান্ত শিশুর মত অসহায় হয়ে পড়েছে ভাইরাস কোভিড-১৯ এর কাছে। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২ হাজারেরও বেশি মানুষ। মারা গিয়েছে ১৮ হাজার ৭৪৭ জন। পরপর দুই বার মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড করেছে দেশটি। গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ১০৮ জন মৃত্যুকে বরণ করলেন অসহায়ভাবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে জানিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে। অন্যদিকে নতুন রোগী সনাক্ত হয়েছে ৩৩ হাজার ৭৫২ জন।
এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। নিউজার্সিতে ১ হাজার ৯৩২ জন, মিশিগানে ১ হাজার ২৮১ জন, ক্যালিফোর্নিয়ায় ৫৮৪ জন, ম্যাসাচুসেটসে ৫৯৯ জন, পেনসিলভানিয়ায় ৪৪৬ জন, লুসিয়ানায় ৭৫৫ জন, ফ্লোরিডায় ৪১৯ জন, ইলিনয়িসে ৫৯৬ জন, কানেক্টিকাটে ৪৪৮ জন এবং ওয়াশিংটনে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com