|

Advertisement
×

রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৬ বার পঠিত

রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা নগদ ১ শতাংশ লভ্যাংশ পাবেন।
বুধবার (১৮ নভেম্বর) ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪৬ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন বিকাল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে এই এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com