|

Advertisement
×

রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেলো ৬ ফার্মা

মঙ্গলবার, ০৫ মে ২০২০   প্রিন্ট   ৮৪৭ বার পঠিত

রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেলো ৬ ফার্মা

করোনাভাইরাস চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’ দেশে উৎপাদনের অনুমতি পেয়েছে ছয় ওষুধ কোম্পানি। এর মধ্যে দুইটি কোম্পানি জানিয়েছে, তারা আগামী ২০ মে’র মধ্যেই উৎপাদনের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে আশাবাদী।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেমডেসিভির উৎপাদনের জন্য ছয়টি ওষুধ কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস, এসকেএফ ফার্মাসিউটিক্যালস ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস।

তিনি বলেন, ছয় কোম্পানির মধ্যে বেক্সিমকো ও এসকেএফ আগামী ২০ তারিখের মধ্যেই উৎপাদনের প্রক্রিয়া শেষ করতে পারবে বলে জানিয়েছে। বাকি কোম্পানিগুলোও খুব দ্রুতই তাদের উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য প্রথম কোনো অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গত ১ মে অনুমোদন দেওয়ার পর রেমডেসিভিরের উৎপাদনকারী কোম্পানি জিলিড সায়েন্স জানিয়েছে, চলতি সপ্তাহেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই ওষুধ নিয়ে আসবে।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com