বিবিএনিউজ.নেট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৫০০ বার পঠিত
সম্প্রতি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে, ফাইন্যানসিয়াল সার্ভিস বিভাগে লংকাবাংলা ফাইন্যান্স যুগ্ম বিজয়ী (প্রথম স্থান) হিসেবে সাফা বিপিএ ২০১৮ পুরস্কারে ভূষিত হয়।
একই সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডকে বার্ষিক প্রতিবেদনের জন্য ১৯তম জাতীয় আইসিএবি ২০১৮ এর যুগ্ম সেরা (প্রথম স্থান) এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং বিভাগে যুগ্ম সেরা (তৃতীয় স্থান) পুরস্কারে ভূষিত করে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিকট থেকে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা শামীম আল মামুন, এফ. সি. এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com