Ad
x

‘লংকাবাংলা ক্রেডিট কার্ড স্পেন্ড ক্যাম্পেইন ২০২০’-এর পুরস্কার প্রদান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৫৮ বার পঠিত

‘লংকাবাংলা ক্রেডিট কার্ড স্পেন্ড ক্যাম্পেইন ২০২০’-এর পুরস্কার প্রদান

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ‘স্পেন্ড মোর, উইন এক্সট্রা’-স্পেন্ড ক্যাম্পেইনের পুরস্কার প্রদান করেছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং এস্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের যৌথ পরিচালনায় ক্যাম্পেইনটি ৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলে। ক্যাম্পেইন চলাকালীন লংকাবাংলা ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে সর্বাধিক খরচ করেছেন এমন প্রথম ১৫ জন গ্রাহকের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ড গ্রাহকদের উন্নত পরিষেবা ও আকর্ষণীয় সুযোগ সুবিধা দেয়ার ক্ষেত্রে সর্বদা একধাপ এগিয়ে। লংকাবাংলা ক্রেডিট কার্ড দিয়ে গ্রাহকরা সারাদেশে ছড়িয়ে থাকা খ্যাতিমান পার্টনার থেকে কেনাকাটার ক্ষেত্রে আকর্ষণীয় মূল্য ছাড়, অনলাইন ক্রয়সুবিধা, কিস্তিতে বিল প্রদান, একটি কিনলে সর্বোচ্চ তিনটি ফ্রি সুবিধা, এয়ারপোর্ট লাউঞ্জ ইত্যাদি সুবিধা উপভোগ করে আসছেন। প্রতিষ্ঠানটি অদূর ভবিষ্যতে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আরো নতুন নতুন সব অভিনব পরিকল্পনার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ডস প্রধান মো. মিনহাজ উদ্দিন বলেন, আমরা আমাদের গ্রাহকদের সকল প্রয়োজনীয়তা অনুভব করি এবং সর্বদা তাদের পাশে থাকার প্রচেষ্টায় বিভিন্ন অফারগুলোকে সাজিয়ে থাকি। তিনি লংকাবাংলার সাথে গ্রাহকদের আন্তরিকতাকেও মনের অন্তস্থল থেকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কার বিজয়ীদের সাথে লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট কার্ডস প্রধান মো. মিনহাজ উদ্দিন, হিউম্যান রিসোর্স প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন প্রধান মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ক্রেডিট কার্ডস সেলস প্রধান খাজা ওয়াসিউল্লাহ, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. রাজীউদ্দিন এবং এস্কয়ার ইলেকট্রনিকসের রিটেইল সেলস চ্যানেল প্রধান এম.কে. পলাশ খান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com