ব্যাংক বীমা অর্থনীতি ডেস্ক
সোমবার, ২৭ জুলাই ২০২০ প্রিন্ট ৪৩৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৬ মাসে (জানু-জুন ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৬ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৬৮ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৯.৫২ টাকা। চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকার উপরে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com