|

Advertisement
×

লকডাউন হলো খুলনা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

লকডাউন হলো খুলনা

লকডাউন ঘোষণা করা হয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর খুলনাকে। বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ ঘোষণা দেন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় বাড়তি সতর্কতা হিসেবে এ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা জেলা ও মহানগরে লকডাউন থাকবে বলে সাংবাদিকদের জানান তিনি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা প্রশাসনের অনুমতি ছাড়া খুলনা জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা (যেমন খাদ্যদ্রব্য, কৃষিপণ্য ও সেচ সরঞ্জাম, জ্বালানি তেল ইত্যাদি) এর আওতা বহির্ভূত থাকবে।

এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট অফিস এর আওতামুক্ত থাকবে। ক্লিনিক, হাসপাতাল, ওষুধের দোকান ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com