|

Advertisement
×

লিন্ডে বিডির ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

লিন্ডে বিডির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৮ টাকা ৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮০ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৫৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩২ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৮০৫ টাকা ৩৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডসংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১১ মে ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ওই সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সায়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com