নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ প্রিন্ট ১৪৬ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) কোম্পানিটির ২৮ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার। কোম্পানিটির ২০ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাভেলো আইসক্রিম, বারাকা পতেঙ্গা পাওয়ার, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস এবং পদ্মা অয়েল পিএলসি।
Posted ০৫:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com