|

Advertisement
×

লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা

সোমবার, ২৬ মে ২০২৫   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ মে’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ১১ কোটি ২৭ লাখ ১১ হাজার টাকার। আর দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২০৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারে। আজ কোম্পানিটির ১০ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৬ টাকা ২০ পয়াসায় লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ৪৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭ কোটি ৫০ লাখ ৬৯ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৫ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকা এবং সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com