|

Advertisement
×

লোকসানে থাকায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও বাতিল

বুধবার, ১৪ জুলাই ২০২১   প্রিন্ট   ৫১২ বার পঠিত

লোকসানে থাকায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও বাতিল

লোকসানে থাকায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৯ টাকা, পরের বছর লোকসান হয়েছে ০.৩৫ টাকা। ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৮ টাকা এবং পরের বছর অর্থাৎ ২০১৯ সালে লোকসান দাঁড়িয়েছে ০.২০ টাকা। কোম্পানিটি টানা ৪ বছর লোকসানে থাকার পাশাপাশি শেয়ারপ্রতি সম্পদ মূল্যও ১০ টাকার নিচে অবস্থান করছে। এসব কারণে কোম্পানিটি পাবলিক ইস্যু রুল ২০১৫ এর ৩ ধারার (২)(কে) অনুযায়ী আইপিওতে আসার যোগ্যতা হারিয়েছে। ফলে কোম্পানির আইপিও আবেদন বাতিল করেছে বিএসইসি।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করতে আবেদন করেছিল। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com