Ad
x

শেয়ারহোল্ডারদের ১৫% নগদ লভ্যাংশ দেবে মেঘনা লাইফ

সোমবার, ২৯ জুন ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

শেয়ারহোল্ডারদের ১৫% নগদ লভ্যাংশ দেবে মেঘনা লাইফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ আগস্ট ২০২৬ সকাল ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমে অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই ২০২৬।

কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com