বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারে দরপতনেও বেড়েছে লেনদেন

সোমবার, ০১ জুন ২০২০   প্রিন্ট   ৬৬১ বার পঠিত

শেয়ারবাজারে দরপতনেও বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকা।

বাজার বিশ্লেষে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪০৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৫১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৬৫ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৪৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৪৭ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ০৪:১৩ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com