বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শেয়ার বিক্রি করবে এসআইবিএলের উদ্যোক্তা

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬০৮ বার পঠিত

শেয়ার বিক্রি করবে এসআইবিএলের উদ্যোক্তা

পুঁজিবাজারে তলিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোক্তা পরিচালক কামালউদ্দিন আহমেদ তার কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করবেন।

বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করবেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, কামালউদ্দিন আহমেদের কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮৪ লাখ ২৩ হাজার ১২টি শেয়ার আছে। এর মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৮১২ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৫০৬টি। এ শেয়ারের ৩০ দশমিক ২৩ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২০ দশমকি ২৯ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ১২ শতাংশ এবং বিদেশিদের কাছে ১ দশমিক ৩৬ শতাংশ শেয়ার আছে।

Facebook Comments Box

Posted ০২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com