Ad
x

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দিল তিন প্রতিষ্ঠান

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৬১ বার পঠিত

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দিল তিন প্রতিষ্ঠান

মোবাইল কোম্পানি রবি এজিয়াটা লিমিটেড, সুইং থ্রেড কোম্পানি কোটস এবং সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জ হোলসিম গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ঢাকা জমা দিয়েছে।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি তিনটির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন।

মোবাইল কোম্পানি রবি এজিয়াটার পক্ষে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. ফয়সাল ইমতিয়াজ খান তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৩১০ টাকার চেক প্রদান করেন।

সুইং থ্রেড কোম্পানি কোটসের মানবসম্পদ পরিচালক মননিতা তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮৩ লাখ ৩৯ হাজার ৫২৮ টাকার চেক এবং লাফার্জ হোলসিমের মানবসম্পদ পরিচালক কাজী মিজানুর রহমান তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬৭ লাখ ৩৯ হাজার ৪৩ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৪৬টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩৮৩ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সরে দশ হাজার শ্রমিককে প্রায় ৩২ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. রেজাউল হক, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com