রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সন্ধানী লাইফের বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৯১ বার পঠিত

সন্ধানী লাইফের বার্ষিক সাধারণ সভায় ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বুধবার ( ২৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগণ কোম্পানির সাফল্যের জন্য প্রশংসা করেন।

সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমন্ডলীর সদস্য, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, এডিএমডি ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এসভিপি ও সিএফও (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত নগদ ১২ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

Facebook Comments Box
×

Posted ০৫:১১ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com