শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি

শুক্রবার, ১২ জুন ২০২০   প্রিন্ট   ৮২৫ বার পঠিত

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে। এগুলো হলো- লংকাবাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লংকাবাংলা ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৯ টাকা ৭৮ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল মাইনাস ২ টাকা ৯২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
আগামী ১২ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুলাই।

ইসলামিক ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে এককভাবে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭৪ পয়সা।
আলোচিত বছরে এককভাবে কোম্পানিটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৩ টাকা ৮৪ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৪ টাকা ২৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ১৪ টাকা ০২ পয়সা।
আগামী ২১ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

Facebook Comments Box

Posted ১০:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com