রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬১২ বার পঠিত

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

গত সপ্তাহে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স এবং বিডি ওয়েল্ডিং। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জিএসপি ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৪.৫০ শতাংশ বোনাস।
আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা। সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৭৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৯ পয়সা।

অগ্রনী ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রনী ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৩৯ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৭১ টাকা ঋণাত্মক। কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিডি ওয়েল্ডিং : ৩০ জুন, ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। তবে ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায়, এবং ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com