|

Advertisement
×

সবুজ অর্থায়নের তহবিল বেড়েছে ২০০ কোটি টাকা

রবিবার, ০৩ মে ২০২০   প্রিন্ট   ৬২৩ বার পঠিত

সবুজ অর্থায়নের তহবিল বেড়েছে ২০০ কোটি টাকা

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পরিবেশবান্ধব খাতে পুনঃঅর্থায়ন স্কিম ২০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা ৭ থেকে ৮ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

আজ রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করেছে।

সাকুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব পণ্য, উদ্যোগ ও প্রকল্পের অর্থায়নের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সম্প্রতি এ তহবিলের আকার ২০০ কোটি থেকে ৪০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এ স্কিমের আওতায় শুধুমাত্র মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানযোগ্য হবে। প্রকল্পের পরামর্শক খরচ, মেরামত সংক্রান্ত ব্যয়, রক্ষণাবেক্ষণ খরচ এবং চলতি মূলধন বাবদ কোনরূপ ব্যয় পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় আসবে না। ঋণ খেলাপি গ্রাহক পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না।

বিতরণ করা ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের/উন্নয়ন সহযোগীদের/অন্য কোন উৎস হতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রাপ্ত প্রকল্প এ স্কিমের আওতায় বিবেচ্য হবে না।

এ তহবিলের আওতায় ৫ বছরের কম মেয়াদী ঋণের গ্রাহক পর্যায় সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ, ৫ বছরের বেশি কিন্তু ৮ বছরের কমের ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ এবং ৮ বছবে মেয়াদী ঋণের সুদহার হবে ৮ শতাংশ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com