|

Advertisement
×

সব লাইফ বীমা কোম্পানির সিইওদের হালনাগাদ তথ্য চাইল আইডিআরএ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩৩ বার পঠিত

সব লাইফ বীমা কোম্পানির সিইওদের হালনাগাদ তথ্য চাইল আইডিআরএ

দেশের সব লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) হালনাগাদকৃত জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং সিইও হিসেবে নিয়োগের অনুমোদনসংক্রান্ত প্রমাণক চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ বিষয়ে ১৮ আগস্ট ২০২৬ তারিখে আইডিআরএর লাইফ অনুবিভাগের নিয়োগ শাখা থেকে দেশের সব লাইফ বীমাকারী প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব লাইফ বীমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদকৃত জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্তৃপক্ষের নিয়োগ অনুমোদনের সব প্রামাণক আগামী ৩ কার্যদিবসের মধ্যে আইডিআরএতে পাঠাতে হবে।

একই সঙ্গে অনলাইনে তথ্য হালনাগাদের জন্য আইডিআরএর নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএর চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নথিপত্র পাঠানোর পাশাপাশি অনলাইনে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। ফলে সিইওদের নিয়োগ ও যোগ্যতাসংক্রান্ত তথ্য একসঙ্গে সংগ্রহ ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণের বিষয়ে আইডিআরএর পৃথক প্রবিধানমালা রয়েছে। কর্তৃপক্ষের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত প্রবিধানমালা ও সিইও নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

আইডিআরএর ওয়েবসাইটে বর্তমানে লাইফ বীমাকারী প্রতিষ্ঠানগুলোর তালিকার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার তথ্যও প্রকাশ করা হচ্ছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল। চিঠিটি দেশের সব লাইফ বীমাকারী প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আইডিআরএর এই উদ্যোগের ফলে আগামী ৩ কার্যদিবসের মধ্যে দেশের লাইফ বীমা কোম্পানিগুলোর সিইওদের শিক্ষাগত যোগ্যতা, জীবনবৃত্তান্ত এবং নিয়োগ অনুমোদনের নথি নিয়ন্ত্রক সংস্থার কাছে হালনাগাদ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com