বিবিএনিউজ.নেট
শনিবার, ২৯ জুন ২০১৯ প্রিন্ট ৫৫৮ বার পঠিত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। এ জন্য ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ।
শনিবার সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত মি. কার্লোস পেরেইরা মারকিউজ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গভীর সমুদ্রবন্দর, ব্লু- ইকোনমি, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে পর্তুগালের দ্বি-পাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। ৮.১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে সরকার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে পর্তুগালের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত কার্লোস পেরেইরা মারকিউজ পর্তুগালের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের পাশে থাকারও প্রত্যাশা ব্যক্ত করেন।
Posted ০৩:২২ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com