সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪০০ বার পঠিত

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে অবস্থান করছে প্যাসিফিক ডেনিমস। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্যাসিফিক ডেনিমসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ২৪.৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২০.৮০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৯.৪৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৭.৮৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১৭.২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬.৪৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৬.৩৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৬.০৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ১৩.৭৬ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৩.১৪ শতাংশ বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com