Ad
x

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

শুক্রবার, ১৮ জুন ২০২১   প্রিন্ট   ৩৮২ বার পঠিত

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দর কমার তালিয় অবস্থান করছে আলিফ ম্যানুফ্যাকচারিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০.৭০ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ১০.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনাবাংলা ইন্স্যুরেন্সের ১০.৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯.৯৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৯.৬৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৯.৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৫২ শতাংশ, সোনালী পেপারের ৯.৫১ শতাংশ, সমতা লেদারের ৯.৪০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৩৮ শতাংশ এবং মুন্নু সিরামিকের শেয়ার দর ৯.৩৬ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com