|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

শুক্রবার, ০৯ মে ২০২৫   প্রিন্ট   ২৬৭ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে বারাকা পতেঙ্গা পাওয়ারের দর বেড়েছে ৫৭.৮৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৪.৪১ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২০ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ২৮.৩৭ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ২৪.০৭ শতাংশ, আইএসএনের ২২.২৬ শতাংশ, এসএমইএলএলইসি মিউচুয়াল ফান্ডের ২০.৬৯ শতাংশ, আইএফআইসি মিউচুয়াল ফান্ডের ২০.৫৯ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ডের ১৯.২৩ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফের ১৭.১১ শতাংশ এবং ব্যাংক এশিয়ার ১৬.৫৬ শতাংশ।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com