নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৮.৩০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৬৮.০০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে এস্কয়ার নিটের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.০০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলে ৬.০৭ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৫.৪৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫.২৩ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪.৫১ শতাংশ, অলটেক্সের ৪.১৫ শতাংশ, আইবিবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ৩.৯৪ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৫:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com