সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার

অনলাইন ডেস্ক

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৪১ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার

বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ড্রাগন সোয়েটারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮.৫৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮ টাকা ৩০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ২৮.৪১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা।

১৬.৯৬ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ঢাকা ডাইং।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১১ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ১৬.৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩.৫৮ শতাংশ, দুলামিয়া কটনের ১৩.৫৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৯৩ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ১৯.৯০ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৯:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com