Ad
x

সাপ্তাহিক রির্টানে দর কমেছে ১৫ খাতে

শনিবার, ০৩ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

সাপ্তাহিক রির্টানে দর কমেছে ১৫ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ২ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৪ শতাংশ দর কমেছে। এরপরে খাদ্য খাতে ২.৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। টেলিকমিউনিকেশন খাতে ২.২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ২.১ শতাংশ, সিমেন্ট খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ২.৭ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.১ শতাংশ, বস্ত্র খাতে ১ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৫ শতাংশ, আইটি ও প্রকৌশল খাতে দশমিক ৪ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর বেড়েছে শুধুমাত্র ৫ খাতে। খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা, মিউচ্যুয়াল ফান্ড, বিবিধ, সিরামিক ও পেপার খাত।

Facebook Comments Box

Posted ০৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com