Ad
x

জীবন বীমা কর্পোরেশনের সাথে আইডিআরএ এর বৈঠক

বুধবার, ২৪ জুন ২০২৬   প্রিন্ট   ৪৬ বার পঠিত

জীবন বীমা কর্পোরেশনের সাথে আইডিআরএ এর বৈঠক

জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক আজ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

বৈঠকে জীবন বীমা খাতের আধুনিকায়ন, জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা, দ্রুত দাবি নিষ্পত্তি, ডিজিটাল রূপান্তর এবং নতুন ব্যবসায়িক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তারা জানান, গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বীমা খাতে আস্থা বৃদ্ধি করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে দাবির অর্থ পরিশোধ নিশ্চিত করা যায়।

বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা সম্প্রসারণ, পেনশনভিত্তিক বীমা কাঠামো উন্নয়ন এবং প্রবাসী কর্মীদের জন্য বিদ্যমান বীমা ব্যবস্থার সংস্কারের বিষয়েও আলোচনা হয়।

ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে জীবন বীমা কর্পোরেশনে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা চালুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা, তথ্য ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাকচুয়ারিয়াল ডাটা ও ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি হালনাগাদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নতুন বীমা পণ্য উদ্ভাবন, তাকাফুল (ইসলামিক বীমা) চালুর সম্ভাবনা এবং উদ্ভাবনী ধারণা পরীক্ষার জন্য বিশেষ প্ল্যাটফর্ম তৈরির বিষয়েও মতবিনিময় হয়।

মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা, গ্রাহকস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জীবন বীমা কর্পোরেশনকে আধুনিক, দক্ষ ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আইডিআরএ এবং জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com