নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ প্রিন্ট ১৩৪ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৩ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাসার্সের ১১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮০ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট অ্যালায়েন্সের ১০৯ কোটি ২৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০২ কোটি ২৫ লাখ, সিমটেক্সের ৯০ কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯০ কোটি ৮৫ লাখ টাকা, শাহাজীবাজার পাওয়ারের ৮২ কোটি ৮৮ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭৬ কোটি ৯০ লাখ টাকা এবং রানার অটোমোবাইলসের ৭৬ কোটি ৭ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com