নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪০ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ২৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৫ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা , রবি আজিয়াটার ১৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা , এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা , খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৩ কোটি ১ লাখ টাকা , লোভেলোর ১২ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা , সামিট অ্যালায়েন্স পোর্টের ১০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা এবং ইনটেক লিমিটেডের ৯ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


