|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ১৫ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ৩৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৪ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইলের ২৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, এমএল ডাইংয়ের ২৩ কোটি ৭৭ লাখ টাকা , সাপোর্টের ১৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা , ডমিনেজ স্টিলের ১৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা , ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা , বেক্সিমকো ফার্মার ১৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং প্রাইম ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com