|

Advertisement
×

সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের স্পনসর ও পরিচালকদের হাতে থাকা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় স্পনসর ও পরিচালকদের মালিকানাধীন সব শেয়ার নির্দিষ্ট ক্রেতাদের কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ এবং আবরার সৈয়দ আহমেদের সঙ্গে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি (এসএসপিএ) সম্পাদন করবেন বিদ্যমান স্পনসর ও পরিচালকরা। শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে অফ-মার্কেট ম্যাচড ট্রানজ্যাকশনের মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে এ প্রক্রিয়া বিএসইসির আনুষ্ঠানিক অনুমোদন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-আইন অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com