Ad
x

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৮০৯ বার পঠিত

সামিট পাওয়ারের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ সাড়ে ৩ টাকা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ অক্টোবর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৪ টাকা ৭৮ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৪০ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার দামের কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯টি। এর মধ্যে ৬৩ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্ত ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১২ দশমিক শূন্য ২ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ১৫ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ার আছে।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com