Ad
x

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের ওপর সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

বুধবার, ৩১ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের ওপর সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর মনিটরিং অ্যান্ড কমপ্লায়ান্স ডিপার্টমেন্ট ডিএসই ট্রেনিং একাডেমির সাথে যৌথভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস্, ২০২০ এর ওপর এক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে (ওয়েবিনার)।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক শফিউল আজম এবং টেকনিকাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির উপ-পরিচালক শেখ মোঃ লুতফুল কবির।

সমাপনী বক্তব্য প্রদান করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী। অনুষ্ঠান সঞ্চাচলায় ছিলেন মনিটরিং অ্যান্ড কমপ্লায়ান্স ডিপার্টমেন্টের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভুঁইয়া।

সচেতনতামূলক এই কার্যক্রমে স্টক-ব্রোকার ও ডিলার হিসাবে সিকিউরিটিজ লেনদেন, স্টক-ব্রোকার ও ডিলার-কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও জমাদান, হিসাববহি সংরক্ষণ, কনসোলিডেটেড কাস্টমারস্ অ্যাকাউন্টস পরিচালনা, গ্রাহকদের সিকিউরিটিজ আলাদাভাবে সংরক্ষণ, স্টক-ব্রোকার অথবা ডিলারের নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা, কাস্টমার হিসাব খোলার ফরম্, কে.ওয়াই.সি. প্রোফাইল ফরম্, স্টক-ব্রোকার অথবা ডিলার-কর্তৃক নেট ক্যাপিটাল ব্যালান্স মেইনটেইন করাসহ রিস্ক-বেইজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেসিও’র ওপর আলোকপাত করা হয়। পুঁজিবাজারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com