বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৪৯২ বার পঠিত
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ ই রেনে হোলেনস্টাইন। তিনি বলেন, ‘বাংলাদেশে বাণিজ্য পরিবেশ ও অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি চোখে পড়ার মতো, যা সুইস ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আরও বেশি আগ্রহী করে তুলেছে।’
বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত এই সুইস রাষ্ট্রদূত।
রেনে হোলেনস্টাইন দেশের বর্তমান বিনিয়োগ সেবা ও অগ্রাধিকার খাত সম্পর্কে জানতে চাইলে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বিনিয়োগকারীদের সার্বিক সাহায্য ও সহযোগিতা করাই বিডার প্রধান কাজ। এখন ঘরে বসেই বিডার রেজিস্ট্রেশন, ই-টিন, ভিসা ওয়ার্ক পারমিট, ওয়েবসাইটে প্রেরিত রেমিট্যান্স, রয়্যালিটি, বহির্মুখী প্রত্যাবাসন ফি, টেকনিক্যাল নো-হাউ প্রভৃতি ভার্চুয়াল সেবা বিনিয়োগকারী অনলাইনের মাধ্যমেই পাবেন, এ জন্য বিডা কার্যালয়েও আসার কোনো দরকার হবে না।’
এ সময় দেশের যোগাযোগব্যবস্থা, সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা, পোর্ট ফ্যাসেলিটি, টেকনোলজিক্যাল নলেজ প্রভৃতি নিয়েও আলোচনা হয়।
সিরাজুল ইসলাম বলেন, ‘অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিকমিনিকেশনসহ সবধরনের বিনিয়োগ সেবা অতিদ্রুত দেয়া সম্ভব।’
সাক্ষাৎকালে বিডার পরিচালক মো. আরিফুল হক ও শাহ মো. মাহবুব উপস্থিত ছিলেন।
Posted ০২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com