সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

আজ সোমবারও সব সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। আজ সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০.৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৭.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ডিএসইর এই সূচকটি ১ বছর ৩ মাস ১৬ দিন বা ১৬ মাস বা ২৮১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। এর আগে ২০১৯ সালের ২৭ আগস্ট আজকের চেয়ে বেশি অবস্থানে ছিল সূচক। ওইদিন ডিএসইর এই সূচকটি ৫ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৮৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৪.৪৫ পয়েন্ট এবং সিডিএসইসি ২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯২.৫০ পয়েন্ট, ১৮১৩.২০ এবং ১০৫৬.৪৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির বা ৩৪.০৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৬টির বা ৪৬.৩৬ শতাংশের এবং ৭০টি বা ১৯.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৬.৩৩ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। আজ সিএসইতে ৭৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com